একদিনে তিন লিগে নাম লেখালেন সাকিব

মাত্রই কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট শেষ করেছেন সাকিব আল হাসান। এরইমধ্যে নতুন লিগে নাম লিখিয়েছেন এই তারকা। একদিনেই সাকিবের তিন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চূড়ান্ত হয়েছে।

আবুধাবি টি-১০ লিগে রয়্যাল চ্যাম্পসের হয়ে খেলবেন সাকিব। এই দলে আরো আছেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো তারকারা। প্রধান কোচ হিসেবে আছেন টাইগারদের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আগামী ১৮ নভেম্বর থেকে চলবে এই টুর্নামেন্ট।

একইদিনে গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তে খেলা নিশ্চিত করেছেন সাকিব। ছয় দলের টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন এই তারকা।

সাকিব ছাড়াও মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহিরদের মতো তারকারা খেলবেন এই লিগে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে আগামী ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ।

এছাড়াও ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই জানিয়েছেন, ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন তিনি। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত শ্রীনগরের বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

এই লিগে খেলবন অজি তারকা শন মার্শ, ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের মতো ক্রিকেটাররা। জাতীয় দলে না থাকলেও টানা খেলার মধ্যে আছেন সাকিব। পিএসএল, জিএসএলের পর খেলেছেন সিপিএলে। মাঝে খেলেছেন ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগ ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট। সর্বশেষ কানাডায় খেলেছেন কানাডা সুপার সিক্সটিতে।

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১