ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরিয়েছেন ওপেনার সৌম্য সরকার, নতুন মুখ মাহিদুল ইসলাম অঙ্কন। সর্বশেষ আফগানিস্তান সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাঈম শেখ এবং নাহিদ রানা।
বাংলাদেশের হয়ে এর আগে টেস্টে অভিষেক হয়েছে মাহিদুল অঙ্কনের। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের দলে এবারই প্রথম ডাক পেলেন তিনি। সর্বশেষ আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও ভিসা জটিলতায় যেতে পারেননি সৌম্য সরকার। এবার ওয়ানডে দলে ফিরেছেন সৌম্য। খেলবেন ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।
মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৮, ২১ এবং ২৪ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের তিন ওয়ানডে।
একনজরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।






Add Comment