চট্টগ্রামে পাসের হার কমেছে, কলেজগুলোতে বিষাদের সুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাশার তুলনায় হতাশাজনক। পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ। মহানগরীসহ বোর্ডের অনেক নামকরা কলেজও এবার কাঙ্ক্ষিত ফলাফল পায়নি।

আগে যেখানে ফলাফল প্রকাশের দিন কলেজগুলো মুখর থাকত উল্লাসে, এবার সেসব দৃশ্য দেখা যাচ্ছে না কোথাও। চট্টগ্রাম কলেজে অবশ্য কয়েকজন শিক্ষার্থী উল্লাস করছিল। তারা গোল্ডেন জিপিএ-৫ (এ প্লাস) পেয়ে বেশ উচ্ছ্বসিত। তবে প্রতিবার ফলাফল প্রকাশের দিন যে অসংখ্য শিক্ষার্থীর উপস্থিতি দেখা যেত, এবার তেমনটি চোখে পড়েনি।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজেও দেখা গেছে একই চিত্র। প্রাণচঞ্চল কলেজটিতে যেন বিষাদ ভর করেছে। সংবাদকর্মীরাও ছবি ও ভিডিও ফুটেজ নিতে গিয়ে হতাশ। ফটো সাংবাদিক আনিসুজ্জামান দুলাল বলেন, ‘প্রতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের উল্লাসের বেশ ভালো ভালো ছবি হয়। পত্রিকায় প্রকাশের জন্য উল্লাসের ছবি প্রয়োজন হয়। কিন্তু এবার দুটি কলেজেই এসে হতাশ হয়েছি। চট্টগ্রাম কলেজে কয়েকজন শিক্ষার্থীর দেখা পেলেও মহসিন কলেজে সেই পুরনো আমজে নেই’।

অভিভাবকরা বলছেন, ফলাফল প্রকাশের পুরনো আমেজ ফিরে পেতে শিক্ষা ব্যবস্থার ব্যপক উন্নতি সাধন করতে হবে।

তবে শিক্ষার্থীরা বলছে, এইচএসসি পরীক্ষার হতাশাজনক এই ফল শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। আগামী বছরের পরীক্ষায় আবারও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই এগিয়ে যেতে চায় তারা ।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, ‘ফলাফল বিশ্লেষণ ও দুর্বল দিকগুলো চিহ্নিত করা হবে। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ ও ছাত্রদের জন্য সহায়ক ক্লাস চালু করা হবে। আমরা কলেজভিত্তিক বিশ্লেষণ করছি। কোথায় কোথায় ঘাটতি হয়েছে, সেগুলো বের করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে’।

—জা.অর্থনীতি/এআর

 

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১