চট্টগ্রাম ইপিজেডে কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিলো সেনা ও নৌবাহিনী

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার একটি কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনী যোগ দিয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নৌবাহিনীর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সাততলা ভবনটিতে তোয়ালে তৈরি করা হতো। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী ও নৌবাহিনী।

ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন, ভেতরে সুতা ও তুলা জাতীয় উপকরণ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, ভবনটির পাঁচতলা থেকে ওপরের তিনটি তলায় আগুন লেগেছে। ইতোমধ্যেই কারখানায় কর্মরত দুই ডজন ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

তবে কারখানার ভেতরে আর কেউ আটকে পড়েছেন কি-না, তাৎক্ষণিকভাবে সেটা জানাতে পারেননি উদ্ধারকর্মীরা। এ ছাড়া কীভাবে আগুন লাগলো, সেটিও এখনও নিশ্চিত করে বলতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১