স্ত্রীসহ সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির মামলার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এবং তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পত্তি গোপন অস্বাভাবিক লেনদেন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনছে সংস্থাটি।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় বুধবার (১৫ অক্টোবর) মামলাগুলোর অনুমোদন দেয়া হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাপরিচালক (প্রতিরোধ) আকতার হোসেন জানান, সাবের-রেহানা দম্পতির বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১৬৯ ও ২৬ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন এবং সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে। এছাড়াও দুদকের অনুসন্ধানকালে রেহেনা চৌধুরীর বিরুদ্ধে ১৫০ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ১২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১৬৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হবে। আর তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে ২৬ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হবে।

এদিকে জ্ঞাত আয়বহির্ভূত চার কোটি ২ লাখ ৭৪ হাজার ২৯৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। তার স্ত্রী জেসমিন নাহারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান চলছে।

—জা.অর্থনীতি/এআর

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১