জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু, মঞ্চে প্রধান উপদেষ্টাসহ রাজনীতিবিদরা

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে। বর্ণাঢ্য নানা আনুষ্ঠানিক আয়োজন শেষে সনদের অঙ্গীকারনামা অংশে স্বাক্ষর করবেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। সই করবেন। সবার শেষে সনদে সই করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জাতীয় সংগীতের মধ্য দিয়েশুক্রবার (১৭ অক্টোবর) বিকেল  চারটা ৩৭ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়। এর আগে জুলাই সনদ তৈরির প্রেক্ষাপট নিয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়।

বিকেল ৪টা ৩২মিনিটে অনুষ্ঠানমঞ্চে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি আলী রীয়াজসহ সদস্যরা। আর অতিথিদের সারিতে আছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

মঞ্চে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

তবে অনুষ্ঠানে যোগ দেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দলটি জানিয়েছে, আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা এখন জুলাই সনদ স্বাক্ষর করবে না। জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের আগে সংশোধিত খসড়া না পেলে সনদে সই করবে না বলে জানিয়েছে বাম ধারার চারটি দলও। এ কারণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদের নেতারাও অনুষ্ঠানে আসেননি।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকসহ অতিথিরাও।

জাতীয় ঐকমত্য কমিশন জানায়, পর জাতীয় সংগীত, শহীদদের প্রতি শোক জ্ঞাপনের পর জুলাই সনদ স্বাক্ষরের মূল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এরপর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ও কমিশনের সদস্যরা সনদের অঙ্গীকারনামা অংশে সই করবেন। সবার শেষে সনদে সই করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।

—জা.অর্থনীতি/এআর

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১