চীনে জ্বালানি তেলের মজুদ কমেছে অর্ধেক

চীনে গত মাসে (সেপ্টেম্বর) অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ উল্লেখযোগ্য হারে কমেছে। আমদানি হ্রাস ও স্থানীয় পরিশোধনাগারগুলোর উৎপাদন বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

চীন প্রাতিষ্ঠানিকভাবে জ্বালানি তেলের মজুদের তথ্য প্রকাশ করে না। তাই দেশটিতে তেলের আমদানি, অভ্যন্তরীণ উত্তোলন এবং পরিশোধনাগারে ব্যবহার—এই তিনের পার্থক্যের ভিত্তিতেই উদ্বৃত্ত বা মজুদের হিসাব করা হয়।

রয়টার্সের হিসাব অনুযায়ী, গত সেপ্টেম্বরে চীনের অপরিশোধিত তেলের উদ্বৃত্তের পরিমাণ ছিল দৈনিক ৫ লাখ ৭০ হাজার ব্যারেল। আগের মাস আগস্টে এই পরিমাণ ছিল দৈনিক ১০ লাখ ১০ হাজার ব্যারেল—অর্থাৎ এক মাসে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরে চীনের তেল আমদানি নেমে এসেছে দৈনিক ১ কোটি ১৫ লাখ ব্যারেলে, যা চলতি বছরের জানুয়ারির পর সর্বনিম্ন। বিশ্লেষকদের মতে, জুনে ইরান–ইসরায়েল সংঘাতের সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে চীনের আমদানির ওপর। ফলে অনেক পরিশোধনাগার প্রতিষ্ঠান আমদানি কমিয়েছে।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস জানিয়েছে, সেপ্টেম্বরে দেশটির নিজস্ব তেল উত্তোলন ছিল দৈনিক ৪৩ লাখ ২০ হাজার ব্যারেল। আমদানিসহ মোট সরবরাহ দাঁড়ায় ১ কোটি ৫৮ লাখ ২০ হাজার ব্যারেলে। এ সময় পরিশোধনাগারে প্রক্রিয়াকরণ করা হয় দৈনিক ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল। হিসাব অনুযায়ী, উদ্বৃত্তের পরিমাণ দাঁড়ায় দৈনিক ৫ লাখ ৭০ হাজার ব্যারেল।

তবে বিশ্লেষকদের ধারণা, এ উদ্বৃত্তের পুরোটা সরকারি মজুদাগারে যোগ হয়নি। এর কিছু অংশ অননুমোদিত বা ছোট পরিশোধনাগারগুলোতে ব্যবহৃত হয়ে থাকতে পারে।

জা.অর্থনীতি/এআই

বিষয় ➧

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১