ডিএসইতে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
বিদায়ী সপ্তাহে (২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ টাকা।

আলোচ্য সপ্তাহে প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫২৫ কোটি ১১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসেবে ডিএসইতে দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে ৩২ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৩৫ টি কোম্পানির, কমেছে ৩২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টি কোম্পানির শেয়ারের দাম।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে যারা
বিদায়ী সপ্তাহে ডিএসইতে সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষস্থান দখল করেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ড্রাস্ট্রিজের। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৭৫ লাখ টাকার, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ৫৭ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে শাহাজিবাজার পাওয়ারের। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেনে দাঁড়িয়েছে ১৬ কোটি ৬৫ লাখ টাকায়। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১৭ শতাংশ। আর তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২ দশমিক ৮৪ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-সিমটেক্স ইন্ড্রাস্ট্রিজ, আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পতেঙ্গা পাওয়ার ,সামিট অ্যালায়েন্স পোর্ট , লাভেলো আইসক্রিম,ডমিনোজ স্টিল এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির।

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ