লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থানে ছিল।

লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির ১৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ১৮ লাখ টাকা।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড

space for add

 

আর্কাইভ