নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টক এক্সচেন্জে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। ডিএসই এ সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪৯ দশমিক ৩৭ পয়েন্ট কমে বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯৭৮ দশমিক ৭৬ পয়েন্টে।
ছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৫৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৫ দশমিক ২৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ০৯ পয়েন্ট কমে ১ হাজার ৯১৭ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করছে
ডিএসইতে আজ ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে ডিএসইতে মোট ৪৩৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
রোববার ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে বেড়েছে ৫৭ টি কোম্পানির শেয়ারদর। কমেছে ৩০৬ টির এবং অপরিবর্তিত ছিল ২৮ টি কোম্পানির শেয়ারদর।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩২ দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৬০৯ দশমিক ৬৬ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৬০ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৭৬ দশমিক ৩৯ পয়েন্টে, এবং সিএসই- ৩০ সূচক দশমিক ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট কমে ১২ হাজার ৩৮০ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৮২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৯ টি কোম্পানির, কমেছে ১১৯ টির এবং অপরিবর্তিত আছে ১৪ টির। সিএসইতে ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।






Add Comment