নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা ও পরামর্শ দিতে চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম ঢাকায় এসেছে। বিশেষজ্ঞরা সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার এই তথ্য জানিয়েছেন।
ডা. শাহাবুদ্দিন তালুকদার জানান, চীনের এ দলটি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় চিকিৎসা-করণীয় নির্ধারণে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছে। তিনি বলেন, চিকিৎসার জন্য কী কী জরুরি, কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর হতে পারে, এসব বিষয়ে বিস্তারিত মূল্যায়ন করা হবে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদ্রোগসহ নানা জটিলতায় ভুগছেন। তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় নতুন করে বিদেশি বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় চিকিৎসা প্রক্রিয়ায় নতুন দিকনির্দেশনা আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






Add Comment