বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
মন্দা অবস্থায় থাকা ব্যাংক বহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি– এই তিন সূচকের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান চিহ্নিত করে অবসায়নের অনুমোদন হয়েছে। ৩০ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে অনুমোদন হয়েছে।

এতে সভাপতিত্ব করেন গভর্নর আহসান এইচ মনসুর।

প্রতিষ্ঠানগুলো হলো— পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

এই বিষয় ব্যাংকটির এক কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী সমস্যাগ্রস্ত ব্যাংকবহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করতে হলে বাংলাদেশ ব্যাংকের পর্ষদের অনুমোদন নিতে হবে। তাই রোববার পর্ষদ এই বিষয়ে অনুমোদন দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক যাচাই-বাছাই করে কোন কোন প্রতিষ্ঠান অবসায়ন করবে, এবিষয় সিদ্ধান্ত নেবে।

ব্যাংকটির কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় একটি তালিকা করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংক বোর্ডে বিষয়টি অনুমোদন দিয়েছে। এখন কোন কোন বিষয়ে প্রতিষ্ঠান অবসান করা হবে এবিষয়ে চূড়ান্ত করা হবে। এসব প্রতিষ্ঠান বন্ধে সরকারের ব্যয় ধরেছে প্রায় ৯ হাজার কোটি টাকা। যার মধ্যে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১