নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ২০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।
এর আগের দিন ৩০ নভেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৬.৪২ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ একদিনের ব্যবধানে রিজার্ভে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে।
কয়েকদিন আগে গত ২৪ নভেম্বর গ্রস রিজার্ভ ছিল ৩১.০৮ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬.৩৭ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে যে পরিমাণ রিজার্ভ নির্ধারণ করা হয়, সেটিই নিট বা প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচিত হয়।






Add Comment