নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৩০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণ। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদরও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে কমেছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে , এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৪ দশমিক ০৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৯১৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৬ দশমিক ৪০ পয়েন্ট কমে ১ হাজার ২৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৮৯৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪১৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৯২ কোটি ৫৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩৮ টি কোম্পানির, বিপরীতে ৩২২টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১২৩ পয়েন্ট। এখানে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩১টির এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৩ কোটি ২৯ লাখ টাকা।






Add Comment