ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করার অনুমতি পেলেন বোন

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন উজমা খানকে মঙ্গলবার (২ ডিসেম্বর) আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেয়া হয়েছে। কারাগারে ইমরানের মৃত্যুর গুজবের মধ্যেই তার দলের পরিকল্পিত বিক্ষোভের আগে এই অনুমতি দেয়া হলো। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের খবর অনুযায়ী, উজমা খানকে জানানো হয়েছে যে তাকে জেল প্রাঙ্গণের ভেতরে ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দেয়া হবে। একই খবর দিয়েছে সংবাদমাধ্যম দ্য ডনও।

এর মধ্যেই, ইমরানের আরেক বোন আলিমা খান তার অন্য বোনদের সাথে ফ্যাক্টরি নাকায় পৌঁছান, যেখান থেকে আদিয়ালা কারাগারে যাওয়ার রাস্তা আগেই বন্ধ করে দিয়েছিল পুলিশ।

অবরোধ সত্ত্বেও, আলিমা এবং তার বোনেরা আদিয়ালা কারাগারের দিকে হাঁটতে শুরু করেন। কিন্তু গোরক্ষপুর চেকপয়েন্টে পুলিশ তাদের থামায়। তবে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি পাওয়ার পর তারা আদিয়ালা কারাগারের উদ্দেশ্যে রওনা হন।

উজমা খান জানান, ‘অবশেষে সাক্ষাতের অনুমতি’ (ইমরান খানের সঙ্গে) পেয়ে তিনি খুশি এবং কারাগার থেকে ফিরে আসার পর গণমাধ্যমের সাথে কথা বলবেন।

এদিকে, আদিয়ালা কারাগারের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আদিয়ালা জেল রোডে আরও পাঁচটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

—জা.অর্থনীতি/জেআরটি

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১