ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না জামায়াত: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না জামায়াতে ইসলামী বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। কোনো সিদ্ধান্ত বাস্তবতায়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বসে পরামর্শ করা হবে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে, শেওড়াপাড়ায় একটি রেস্টুরেন্টে ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারলে ধনী-গরিব সবাই উপকৃত হবে। অব্যবস্থাপনার বিরুদ্ধে জামায়াতের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে বলেও জানান তিনি।

ওষুধ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে কিছু চিকিৎসক মানুষের সাথে প্রতারণা করছেন উল্লেখ করেন জামায়াত আমির বলেন, বাংলাদেশি চিকিৎসকদের জন্য হালাল পন্থায় বেঁচে থাকার যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। একসময় বাংলাদেশ ওষুধ শিল্পে বিদেশিদের ওপর নির্ভরশীল থাকলেও বর্তমানে বহু দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হয় বলেও জানান জামায়াত আমীর।

এছাড়াও, ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে চান জামায়াত বলে মন্তব্য করেন তিনি।

—জা.অর্থনীতি/জেআরটি

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১