ঘর বাঁধলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

বিনোদন ডেস্ক
বছরদুয়েক ধরেই অনেকটা আড়ালে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ান। কাজও কমিয়ে দিয়েছিলেন। এর মধ্যেই সোমবার তিনি সুখবর নিয়ে প্রকাশ্যে এলেন—জানালেন, বিয়ে করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন নির্মাতা। তবে কবে বিয়ে হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। পোস্টটির ক্যাপশনে লিখেছেন, যে মানুষটা চায় আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।

জানা গেছে, কনের নাম তাহসিন তামান্না। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। এক খুদে বার্তায় আরিয়ান জানান, তাহসিনের সঙ্গে তার পরিচয় সাত বছরের। আগামী ঈদুল ফিতরের পর আত্মীয়-স্বজন, সহকর্মী ও বন্ধুদের নিয়ে আনুষ্ঠানিক আয়োজন করা হবে।

—জা.অর্থনীতি/জেআরটি

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১