নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে বাড়তি সময় পাচ্ছে পুঁজিবাজার সংশ্লিষ্ট এগারো প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারের মধ্যস্থতাকারী আরও ১১ প্রতিষ্ঠানের নেগেটিভ ইকুইটি বা ঋণাত্মক ঋণ হিসাবের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি ও পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (আনরিয়েলাইজড লস) সংরক্ষণ ও সমন্বয়ে শর্তসাপেক্ষে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৮৬ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে দুই ধাপে ৩৬ প্রতিষ্ঠানকে ঋণাত্মক ঋণ হিসাবের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি ও পুনঃমূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির সংরক্ষণ ও সমন্বয়ে সময়সীমা বাড়িয়েছিল বিএসইসি।

সভায় নয়টি প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়সংক্রান্ত অ্যাকশন প্ল্যান বিবেচনা করে শর্তসাপেক্ষে সময় বাড়ানো হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো— ফিন্ট্রা সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, জয়তুন সিকিউরিটিজ লিমিটেড, বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেস লিমিটেড,হযরত আমানত শাহ সিকিউরিটিজ, জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড, উইফ্যাং সিকিউরিটিজ লিমিটেড,বিআরবি সিকিউরিটিজ লিমিটেড, বিআরবি সিকিউরিটিজ লিমিটেড, বিএনবি সিকিউরিটিজ লিমিটেড, বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেড।

এর আগে গত ১৩ নভেম্বর ২৮ এবং ২৫ নভেম্বর ৮ প্রতিষ্ঠানকে নেতিবাচক ইক্যুইটি ও আনরিয়ালাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের জন্য শর্তসাপেক্ষে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি। এ পর্যন্ত এ সুবিধা পেয়েছে ৪৭ টি প্রতিষ্ঠান।

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১