প্রাথমিকের শিক্ষকদের ‘তালাবদ্ধ’ কর্মসূচির হুমকি

নিজস্ব প্রতিবেদক: দাবি আদায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরেকাংশ এবার কঠোর আন্দোলনে যাচ্ছেন। তাঁরা বলেন, আগামীকাল বুধবারের (৩ ডিসেম্বর ২০২৫) মধ্যে দাবি পূরণ না হলে ৪ ডিসেম্বর ২০২৫ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘তালাবদ্ধ’ কর্মসূচি শুরু হবে।

সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মো. আনিসুর রহমান মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) এ কর্মসূচির কথা জানান।

সহকারী শিক্ষকদের বেতন ‘আপাতত’ ১১তম গ্রেড দেওয়াসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করে আসছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ। গতকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে এ কর্মসূচি চলছে। সংগঠনটি জানিয়েছে, দাবি বাস্তবায়নের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) বর্জন কর্মসূচি চলবে।

সংগঠন ঐক্য পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে, পরিষদের ভার্চু৵য়াল সভার সিদ্ধান্ত মোতাবেক ৩ ডিসেম্বর ২০২৫–এর মধ্যে সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে ৪ ডিসেম্বর থেকে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “তালাবদ্ধ” কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’ এ কর্মসূচি বাস্তবায়নে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের আহ্বান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

মাধ্যমিকের শিক্ষকের কর্মবিরতির কারণে আজ মঙ্গলবারও বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। চার দফা দাবিতে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরা গতকাল সোমবার থেকে লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে ঢাকাসহ দেশের অধিকাংশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গতকালের বার্ষিক পরীক্ষা হয়নি। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে ফিরে যায়। তবে বিচ্ছিন্নভাবে কোনো কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা হয়েছে। এর মধ্যে কোনো কোনো বিদ্যালয়ে কর্মচারীদের পাহারায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে।

—জা.অর্থনীতি/আরএস

Add Comment

Click here to post a comment

space for add

 

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১