নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমান। পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে , এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৬ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৫০ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৩২ পয়েন্ট কমে ১ হাজার ৩৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১০ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ৯০৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৭৯ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪১৫ কোটি ৯০ লাখ টাকা।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ১২ কোটি ৫১ লাখ টাকার, আগের দিন ৩ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৩টি কোম্পানির মধ্যে ৮৭টির দর বেড়েছে, ৫৮টির কমেছে, এবং ১৮টির দর অপরিবর্তিত ছিল।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৯২ পয়েন্ট কমে ১৩,৮৫২ দশমিক৭৩ পয়েন্টে নামে।






Add Comment