Author - News Desk

আজ মহান বিজয় দিবস

নিজস্ব প্রতিবেদক আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে স্বাধীন ভূখণ্ড হিসেবে বাংলাদেশ নাম প্রতিষ্ঠার মাইলফলকের দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়ে শুরু হওয়া মুক্তিযুদ্ধ নয় মাসে পরিণত হয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল...

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক বিজয় দিবস উপলক্ষ্যে আগামীকাল দেশব্যাপী বর্ণাঢ্য উদযাপনের অংশ হিসেবে সর্বোচ্চসংখ্যক জাতীয় পতাকা নিয়ে প্যারাশুটিং প্রদর্শনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। দেশের স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষ্যে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর মোট ৫৪ জন প্যারাট্রুপার আগামীকাল সকাল ১১টা...

নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক নির্বাচন ছাড়াই অন্তর্বর্তী সরকার বহাল থাকলে বা জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে যারা লাভবান হবে, তাদের মধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ঘাতকরা লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, হাদির ওপর হামলার ঘটনাটি নির্বাচনের পথে বাধা সৃষ্টির গভীর ষড়যন্ত্রের অংশ। সোমবার (১৫ ডিসেম্বর)...

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

নিজস্ব প্রতিবেদক ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের নিরাপত্তার জন্য সাময়িক সময়ের জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও সশস্ত্র রক্ষী নিয়োগে নীতিমালা করেছে সরকার। ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা–২০২৫’ শিরোনামে আজ সোমবার এ নীতিমালা...

পুরস্কার ঘোষণা করেও ভ্যাট আদায়ে ব্যর্থ হয়েছি: এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক দেশে রিটেইল লেভেলে ভ্যাট একেবারে অনুপস্থিত বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, আমরা অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু ফেল করেছি। সকালেও এটা নিয়ে কথা হচ্ছিল। এমনকি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস চালু করে অনেক টাকা পুরস্কার ঘোষণা করলাম। সেখানেও শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হয়েছি। এখন আমরা...

‘নিম্নমানের কিটক্যাট’: একটি ব্যাচ বাজার থেকে সরানোর আদেশ

নিজস্ব প্রতিবেদক ‘জনস্বাস্থ্যের জন্য অনিরাপদ’ মনে হওয়ায় দেশের বাজার থেকে কিটক্যাট চকলেটের একটি ব্যাচ প্রত্যাহার করে নিতে নেসলে বাংলাদেশকে আদেশ দিয়েছেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) খাদ্য পরিদর্শক কামরুল হাসানের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিশেষ মহানগর ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথী এ আদেশ দেন। সরকারি খাদ্য পরীক্ষাগারের ফল তুলে...

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক মূল্যস্ফীতির চাপ সামলাতে ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৭০ লাখ ৩৭ হাজার ৬৫০ টাকা। সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন অর্থ উপদেষ্টা...

পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর

নিজস্ব প্রতিবেদক উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধ আইনের মামলায় সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান। এ দিন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন...

এনইআইআর চালু হচ্ছে ১ জানুয়ারি, হ্যান্ডসেট নিবন্ধনের সময় বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক অবৈধ মোবাইল হ্যান্ডসেট বন্ধে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার’ (এনইআইআর) সিস্টেম চালুর সময় পেছানো হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের পরিবর্তে এটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মোবাইল ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রিত বা স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য নিবন্ধনের সময়সীমাও ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস সামনের দিনগুলোয় রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা এক নিরাপত্তা...

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
space for add